২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেলে পল্টনে শ্রমিক দলের জনসভা শুরু

পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শনিবার বিকেল তিনটার পর পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শনিবার বিকেল তিনটার পর পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। শ্রমিক দলের সমাবেশ উপলক্ষে পল্টন ময়দানসহ তার আশ-পাশের এলাকায় পর্যাপ্ত র‌্যাব ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানী হকি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। পাশের শিল্প ভবন, রাজউক ভবনের ছাদে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিএনপির সহযোগী শ্রমিক সংগঠন শ্রমিক দলের এ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান। জনসভার মঞ্চে শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। পল্টন ময়দানের এ সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। সমাবেশ স্থলে বিভিন্ন রঙের ব্যানার ও দলীয় পতাকা হাতে মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা সমবেত হচ্ছেন। মঞ্চের পেছনে যে ব্যানার রয়েছে, তাতে লেখা রয়েছে- 'গণতন্ত্র ও উন্নয়নে শ্রমিক '। ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি রয়েছে। সংসদ নির্বাচনের পর এই প্রথম রাজধানীর কোনো জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া। গত ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে পল্টন ময়দানে তিনি বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/