২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে কমছে গরম

রাতের পর শনিবার সকালেও রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীর বাইরে সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। কমে এসেছে টানা কয়েকদিনের অসহনীয় গরম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাতের পর শনিবার সকালেও রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীর বাইরে সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। কমে এসেছে টানা কয়েকদিনের অসহনীয় গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসজুড়ে ঝড়-বৃষ্টি থাকবে এবং গরমও আরো কিছুটা কমবে। রজধানী ঢাকায় শুক্রবার বৃষ্টি শুরু হয় রাত ১১টা ১৬ মিনিটে। হালকা বাতাসও বয় কিছুক্ষণ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান শনিবার সকাল সাড়ে ১১টায় বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পূবালী বায়ুর উপস্থিতি ও পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন বৃষ্টি হচ্ছে। সারা মাস জুড়ে ঝড়-বৃষ্টির এমন আবহাওয়া অব্যাহত থাকবে। এ সময় গরম আরো কিছুটা কমবে। '' তিনি জানান, রাজধানীতে শুক্রবার রাতে ৬ মিলিমিটার ও এর আগের দিন ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শনিবারের বৃষ্টির রেকর্ড এখনো তৈরি হয়নি বলে এম এ মান্নান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, শহরে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাতেও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে স্থানীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে তিনি জানান। শনিবার সকালে ঢাকার আবহাওয়া অধিদপ্তর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে- যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল