২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বড় ভাইয়ের হাতে ছোট দুই ভাই খুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে এক বড় ভাই তার ছোট দুই ভাইকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। উপজেলার আগড়পুর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হল- সায়েম (৮) ও সোহাগ (৬)। তাদের বাবার নাম ফারুক জোমাদ্দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 06:24 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

বরিশাল, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে এক বড় ভাই তার ছোট দুই ভাইকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। উপজেলার আগড়পুর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হল- সায়েম (৮) ও সোহাগ (৬)। তাদের বাবার নাম ফারুক জোমাদ্দার। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ফারুক জোমাদ্দারের বড় ছেলে রবিউল (২২) এবং তার স্ত্রী ফাতেমা (১৮) কে আটক করেছে। ঠাকুরমল্লিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুবেদার আয়ুব আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে রবিউল তার দুই ভাইকে ডেকে নিয়ে ঠাকুরমল্লিক খালে ডুবিয়ে হত্যা করে।" তিনি জানান, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রবিউল লাশ দুটি খালের তীরে পুতে রাখেন। কিন্ত পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধান শুরু হলে বিষয়টি ফাঁস হয়ে যায়। রবিউলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার দুই ভাইয়ের লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১২১৫ ঘ.