২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ

যান্ত্রিক ত্র"টির কারণে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার সকালে বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 11:50 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যান্ত্রিক ত্র"টির কারণে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার সকালে বন্ধ হয়ে গেছে। গ্যাস টারবাইন-২ (জিটি-২) নামের এই ইউনিটটিতে সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক জানান, বন্ধ হওয়া গ্যাস টারবাইন-২-এর যান্ত্রিক ত্র"টি সারানোর চেষ্টা চলছে। এই বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটের মধ্যে বর্তমান ৭টি চালু আছে। এর আগে যান্ত্রিক ত্র"টির কারণে ১৮ এপ্রিল গ্যাস টারবাইন-১ (জিটি-১), স্টিম টারবাইন (এসটি) এবং পাঁচ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়েছিল। ২২ তারিখের মধ্যে সবগুলোই আবার চালু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫০ ঘ.