২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, ১৭টি ঘর ভস্মীভূত

সদর উপজেলার তারাশি গ্রামে সোমবার আগুনে পুড়ে এক শিশু নিহত ও একজন আহত হয়েছে। ভষ্মীভূত হয়েছে ১৭ টি ঘর। নিহত ইসমাইল মোল্যা (১২) ওই গ্রামের বশির মোল্যার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

নড়াইল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার তারাশি গ্রামে সোমবার আগুনে পুড়ে এক শিশু নিহত ও একজন আহত হয়েছে। ভষ্মীভূত হয়েছে ১৭ টি ঘর। নিহত ইসমাইল মোল্যা (১২) ওই গ্রামের বশির মোল্যার ছেলে। আহত হোসেন আলীকে (২০) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নড়াইল দমকল কার্যালয়ের ইনচার্জ আবু বক্কর মৃধা সাংবাদিককে জানান, দুপুরে গ্রামের বশির মোল্যার রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৭টি পরিবারের ১৭টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত আতিয়ার মোল্যা, মোসলেম মোল্যা, কাওসার মোল্যা, মতিয়ার মোল্যা, বকুল মোল্যা, তাহাজ্জাদ মোল্যা ও বশির মোল্যার দাবি- আগুনে তাদের ১৭টি ঘর, নগদ টাকা, বোরো ধান, গাছপালাসহ ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ইসমাইলের বাবা বশির মোল্যা সাংবাদিকদের বলেন, বাড়িতে আগুন লাগার পর ইসমাইল ঘরের মধ্যে আটকা পড়ে। আগুন নেভানোর পর তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.