দৃক গ্যালারীতে চলছে আলোকচিত্র প্রদর্শনী 'লুক থ্রু দ্য লেন্স'
ধানমণ্ডির দৃক গ্যালারিতে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হচ্ছে মঙ্গলবার। 'লুক থ্রু দ্য লেন্স' এই স্লোগান নিয়ে গত ২৪ এপ্রিল এই প্রদর্শনী শুরু হয়। এটি ছিল সংগঠনটির তৃতীয় প্রদর্শনী। প্রদর্শনীতে কয়েকটি বিভাগে ২৩ জন নবীন আলোকচিত্রীর ৬৬টি ছবি স্থান পেয়েছে।
