ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের পর থেকে সেনা হেফাজতে ১৬ বিডিআর সদস্যের মৃত্যুর ঘটনার স্বচ্ছ তদন্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
বিডিআর সদরদপ্তরে গত ২৫-২৬ ফেব্র"য়ারির বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ মোট ৭২ জন নিহত হন। বিদ্রোহ অবসানের পর সেনা হেফাজতে আটক থাকা অবস্থায় এ পর্যন্ত ১৬ বিডিআর সদস্য কথিত আত্মহত্যা ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধসহ বিভিন্নভাবে প্রাণ হারিয়েছেন।
সীমান্তরক্ষা বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিবিসিকে বলেন, এই ১৬ বিডিআর সদস্যের মধ্যে চার জন আত্মহত্যা করে, ছয় জন আকষ্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং বাকি ছয় জন অন্যান্য রোগে মারা গেছেন।
হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর পর মানবাধিকার সংস্থা হিউম্যান রাইসট ওয়াচ এ ঘটনার তীব্র সমালোচনা করে।
জেনারেল মইনুল বিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, "পিলখানা ঘটনার পর আটকাবস্থায় মৃত্যুবরণকারী বিডিআর সদস্যদের লাশের ময়না তদন্ত সরকারি হাসপাতালে হয়েছে। এক্ষেত্রে কোন অনিয়ম হলে পুলিশ ও অন্যান্য তদন্তকারী কর্তৃপক্ষ বিষয়টি সূক্ষ্মভাবে খতিয়ে দেখে বের করতে পারবে বলে আমার আস্থা রয়েছে।"
গত বৃহস্পতিবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্রোহের ঘটনার সঙ্গে জড়িত বিডিআর সদস্যরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত।
বিডিআরের আত্মবিশ্বাস ফিরে আসছে জানিয়ে বাহিনী প্রধান বলেন, "আমার মনে হয়, নারকীয় হত্যাযজ্ঞের ঘটনার পর তারা মানসিক চাপ সহ্য করতে পারছে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা করাও পাপ, আর সামাজিকভাবে এটি কোনভাবেই কাক্সিক্ষত নয়।"
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ- এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস স
bdnews24