২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থি নেতা খুন

পাবনার আটঘরিয়া উপজেলায় শুক্রবার নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার আঞ্চলিক নেতা আলম খুন হয়েছে। প্রতিপক্ষের চরমপন্থিরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 04:47 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

পাবনা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া উপজেলায় শুক্রবার নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার আঞ্চলিক নেতা আলম খুন হয়েছে। প্রতিপক্ষের চরমপন্থিরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আলম উপজেলার শিবপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ১০-১২ জনের একদল সন্ত্রাসী আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপায়। ওসি সিরাজুল ইসলাম বলেন, "আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।" তিনি জানান, প্রতিপক্ষের চরমপন্থিরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৬ ঘ.