২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হাইমচরে কালবৈশাখী ঝড়ে নিহত ১

হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচরে বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে এক ব্যক্তি নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচরে বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে এক ব্যক্তি নিহত এবং ৩০ জন আহত হয়েছে। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচরে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে প্রায় ২শ' ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।'' জালিয়ারচর এলাকার মেঘনা নদীতে মোহন সরদার (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তার পিতার নাম সাহেব আলী সরদার। বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল এলাকায়। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে কবর দেয়া হয়। চরভৈরবী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন চোকদার জানান, ঝড়ে জালিয়ারচরে কমপক্ষে ২শ' ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। তার ভাই গিয়াস উদ্দিন চোকদার (৫০) সহ ৩০ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জিএনএ/১৪১৯ ঘ.