২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় একজনকে জবাই

মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে মিটুল (২০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে পুলিশ মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

মাগুরা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে মিটুল (২০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে পুলিশ মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, সোমবার সকালে মিটুল মাঠে কাজ করতে যান। বিকেল ৫টা পর্যন্ত তাকে কাজ করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। রাতে মিটুল আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে একটি তিলক্ষেতের ভিতরে তার জবাই করা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তিনি জানান, পুলিশ দুপুর ১২টার দিকে মিটুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। ঘটনার তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২২