ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি তিতুমীর কলেজে অবৈধ ভর্তি বাণিজ্য ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র রাজধানীর মহাখালীতে যুবলীগ কর্মি আক্তারুজ্জামানকে গুলি করেছে প্রতিপক্ষ গ্র"প।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, মহাখালী এলাকায় আধিপত্য বিস্তার ও সরকারি তিতুমীর কলেজে ভর্তি বানিজ্য নিয়ে যুবলীগের দুই গ্র"পের মধ্যে বিরোধের জের ধরে তাকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ আক্ততারুজ্জামান আক্তার তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ছাত্রলীগ নেতা আঁখি হত্যা মামলার আসামি।
গুলশান অঞ্চলের সহকারী কমিশনার হারুন রশীদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমতলী এলাকার জলখাবার রেস্তোরার সামনে আক্তারকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আক্তার আগে ছাত্রলীগ করতেন। এখন তিনি যুবলীগ করেন।
গুলশান থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জলখাবার রেস্তোরার সামনে আক্তার কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় মহানগর যুবলীগের ৭/৮ নেতা-কর্মি তাকে লক্ষ্য করে গুলি চালায়। দু'টি গুলি লাগলে আক্তার মাটিতে লুটিয়ে পড়েন।
আরেক পুলিশ কর্মকর্তা জানান, ছাত্রলীগ নেতা আঁখি হত্যা মামলার আসামি আক্তার বহুদিন ধরে পলাতক ছিলেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর আক্তার এলাকায় ফিরে এসে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। এ নিয়ে যুবলীগ নেতা লিটনের সঙ্গে আক্তারের বিরোধ বাধে।
সম্প্রতি তিতুমীর কলেজে ভর্তি বানিজ্য নিয়ে এই বিরোধ তীব্র আকার নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২৩১০ ঘ.
bdnews24