রাজশাহী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী নগরীর সোনাদীঘি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে নওগাঁর আত্রাই উপজেলা থেকে হামিদুর রহমান নামে আরও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মেজর শহীদুল্লাহর নেতৃত্বে র্যাবের একটি দল রাত পৌনে ৮টার দিকে সোনাদীঘি এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত জেএমবি সদস্য বিপুলকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ রাজশাহী কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বিপুলের বাড়ি বাড়ি রাজশাহী বাগমারা উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। তিনি জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে র্যাব কর্মকর্তা জানান।
২০০৭ সালে বাংলা ভাইসহ জেএমবির ছয় শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24