২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সাংগ্রাই উৎসবে মৈত্রী পানি খেলা

বর্ষবরণ উপলক্ষে বান্দরবানে চলছে আদিবাসী মারমাদের সাংগ্রাই উৎসব। উৎসবের চতুর্থ দিনে বৃহস্পতিবার শহরের পুরাতন রাজার মাঠে হয়েছে মৈত্রী পানি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

বিডিনিউজ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষবরণ উপলক্ষে বান্দরবানে চলছে আদিবাসী মারমাদের সাংগ্রাই উৎসব। উৎসবের চতুর্থ দিনে বৃহস্পতিবার শহরের পুরাতন রাজার মাঠে হয়েছে মৈত্রী পানি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ উপলক্ষে রোববার থেকে তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে আদিবাসীদের সামাজিক উৎসব বৈসাবি। ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই আর চাকমা-তঞ্চঙ্গ্যাদের বিজু উৎসবের সংক্ষিপ্ত রূপ বৈসাবি। মঙ্গলবার কোন কোন আদিবাসীদের উৎসব শেষ হলেও মারমাদের পাঁচ দিনব্যাপী সাংগ্রাই উৎসব চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে পুরাতন রাজার মাঠে আয়োজিত মৈত্রী পানি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমায়। পাহাড়ি-বাঙালির মিলনক্ষেত্র হয়ে উঠে উৎসব প্রাঙ্গণ। শুক্রবার সাংগ্রাই উৎসবের শেষ দিনে খ্যাং ফিয়াং ক্যাং উপাসনালয়ে 'সামাজিক অবক্ষয় রোধে বৌদ্ধ ধর্মের আদর্শ' শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। এরপর গুরুভান্তের ধর্মদেশনার মাধ্যমে উৎসব শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.