২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে নিম্নচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরো ঘনীভূত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরো ঘনীভূত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর এ খবর দিয়েছে। আবহাওয়া দপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, সন্ধ্যা ৬ টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় ১১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০৮৫ কিলোমিটার -দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১১০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০ কি.মি. যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৫০ কি.মি. পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের চারপাশে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপক'লের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২২০০ ঘ.