২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় লঞ্চঘাট দখল নিয়ে আ' লীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ৪৪

ভোলার মনপুরা উপজেলায় মেঘনার মাষ্টার হাট লঞ্চঘাটের দখল নিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে অন্তত ৩০ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার মনপুরা উপজেলায় মেঘনার মাষ্টার হাট লঞ্চঘাটের দখল নিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে অন্তত ৩০ জনকে। প্রত্যক্ষদর্শী ও মনপুরা থানার এস আই আব্দুল জলিল জানান, লঞ্চঘাটের দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির আহমেদের লোকজনের সঙ্গে ঘাট সংলগ্ন মাদ্রাসার সামনে সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিপক চৌধুরীর লোকজনের সংঘর্ষ হয়। প্রায় এক ঘন্টা ধরে সংঘর্ষ চলে বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। তাদের মধ্যে সাইফুল (৩০), নুরুদ্দিন (২৬), সুমন (২৫), মতিন (২৭), এসহাক (২৫), লোকমান (৩২), জামাল (৩০), ফকরুল (৩৩), রহিম (৩০), শরিফ (২৬), মিজান (২৭), মোজাম্মেল (২৭), বাচ্চু (৩৪) ও আজাদকে (২৫) মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আব্দুল জলিল জানান, এ ব্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৩০ ঘ.