ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখ রাজধানীতে প্রথমবারের মত শুরু হচ্ছে বাস রুট ফ্র্যাঞ্চাইজ (বিআরএফ) পদ্ধতিতে বাস চলাচল।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে পাইলট রুট হিসেবে উত্তরা থেকে আজিমপুর পর্যন্ত এসব বাস চলাচল করবে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার এ বাস সার্ভিসের উদ্বোধন করবেন।
বাস রুট ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে কোন একটি রুটে কোনো নির্দিষ্ট কোম্পানি সার্ভিস চালাবে। এর ফলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করছে যোগাযোগ মন্ত্রণালয়।
বাসগুলোর জন্য ইলেকট্রনিক পদ্ধতির টিকিট বিক্রি করা হবে।
প্রাথমিকভাবে এ রুটে ১'শ টি বাস চলবে। এরমধ্যে বিআরটিসি'র ২০টি বাসসহ ৩০টি এসি বাস এবং বাকিগুলো হবে নন এসি বাস। নন এসি বাসে যাত্রীভাড়া প্রতি কিলোমিটার ১.৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২২৪১ঘ.
bdnews24