২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কাঁচের বান্ডিলের নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুরে কাঁচের বান্ডিল সরাতে গিয়ে এর নিচে চাপা পড়ে শাহীনূর রহমান টুকু নামের এক কাঁচ ব্যবসায়ী মারা গেছেন। সোমবার বিকেলে শহরের আলীপুর এলাকার শাহীন গ্লাস হাউজে ঘটনাটি ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ফরিদপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরে কাঁচের বান্ডিল সরাতে গিয়ে এর নিচে চাপা পড়ে শাহীনূর রহমান টুকু নামের এক কাঁচ ব্যবসায়ী মারা গেছেন। সোমবার বিকেলে শহরের আলীপুর এলাকার শাহীন গ্লাস হাউজে ঘটনাটি ঘটে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ারেছ আলী মিয়া জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্মচারীদের নিয়ে দোকান মালিক শাহীনূর (৩৭) কাঁচের বান্ডিল সরাচ্ছিলেন। কিন্তু সতর্ক না থাকায় তিনি বান্ডিলের নিচে চাপা পড়েন। পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে দমকলের একটি দল আধঘন্টা ধরে চেষ্টা চালিয়ে তাকে বান্ডিলের নিচ থেকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় শাহীনূরকে আরোগ্য সদন নামের এক বেসরকারি হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৩০ ঘ.