ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বমন্দার কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের পুনর্বাসনই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, "মন্দা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীরা গত মার্চ মাসে ৮৮ কোটি ১৩ লাখ ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। তাদের পাঠানো এ কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। কিন্তু বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।"
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে 'প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অল্টারনেটিভ ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস (আইএনএএফআই) এ সেমিনারের আয়োজন করে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, চাকরি হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উপর শুরুত্ব দিতে হবে।
সেইসঙ্গে প্রবাসীদের সহযোগিতার লক্ষ্যে বিদেশি এনজিওগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রবাসীদের সহায়তা দিতে স্থানীয় এনজিওগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে সংশি
bdnews24