২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা, রুহুল আমিনের শিক্ষাগত যোগ্যতার সনদ চেয়ে ইসির চিঠি

সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ চেয়ে সোমবার বিকেলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ আসন থেকে এবং জাতীয় পার্টি নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশাল-৬ থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগের এটিএম পেয়ারুল ইসলাম ও আব্দুল হাফিজ মল্লিক ছিলেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ চেয়ে সোমবার বিকেলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ আসন থেকে এবং জাতীয় পার্টি নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশাল-৬ থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগের এটিএম পেয়ারুল ইসলাম ও আব্দুল হাফিজ মল্লিক ছিলেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা জানান, এই দুই সাংসদ গত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় শিক্ষাগত যোগ্যতার যে তথ্য দিয়েছেন তা নিয়ে আপত্তি জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তিনি বলেন, "এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানির পর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল তাদের। তবে সোমবার পর্যন্ত তারা তা জমা দেননি। এ জন্য আগামী ৩১ মের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়ার জন্য তাদেরকে চিঠি দেওয়া হয়েছে।" সিইসি জানান, নির্বাচনী আইন অনুযায়ী হলফনামায় কেউ মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য হওয়া কিংবা থাকার জন্য অযোগ্য হবেন। এক প্রশ্নের জবাবে সিইসি সাংবাদিকদের বলেন, "এই দুই সাংসদের হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দেবে কমিশন।" ইসি সচিবালয়ের উপসচিব (আইন) একেএম সলিমুল্লাহ জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নেই বলে উল্লেখ করেন। তবে আপিল শুনানিতে তিনি শিক্ষাগত যোগ্যতা থাকার কথা স্বীকার করে কমিশনে যত শিগগির সম্ভব তা জমা জমা দেওয়ার প্রতিশ্র"তি দেন। সলিমুল্লাহ জানান, হলফনামায় রুহুল আমিন হাওলাদার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএ (সন্মান) পাসের। তবে তিনি কোনো সনদ জমা দেননি। শুনানিতে কমিশনকে তিনি শিগগির কমিশনে সদন জমা দেওয়ার কথা বলেন। তিনি বলেন, "গত ১০ ডিসেম্বর আপিল শুনানিতে তারা যত শিগগির সম্ভব নির্বাচন কমিশনে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দাখিল করার অঙ্গীকার করেন। তবে আজ (সোমবার) পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এই দুই সাংসদকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন।" সলিমুল্লাহ বলেন, "কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠি সোমবার বিকেলের মধ্যে দুই সাংসদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এইচএ/১৭৪৫ঘ.