২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ অন্তত ৩০ প্রার্থী

নবম সংসদ নির্বাচনে ব্যয়ের রিটার্ন দাখিলে ব্যর্থ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে কমপক্ষে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও অনেক প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 07:02 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নবম সংসদ নির্বাচনে ব্যয়ের রিটার্ন দাখিলে ব্যর্থ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে কমপক্ষে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও অনেক প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "নির্বাচনী ব্যয় বিবরণী জমাদানে যারা ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে এই রিটার্ন দাখিল করার কথা রয়েছে। সেইসঙ্গে নির্বাচন কমিশনেও ডাকযোগে একটি কপি পাঠানোর বিধান রয়েছে। দোষীদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা কিংবা জেলা নির্বাচন অফিসার এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।।" নবম সংসদ নির্বাচনে ক'জন প্রার্থী রিটার্ন দাখিলে ব্যর্থ হয়েছেন তার পূর্ণাঙ্গ তথ্য এই কর্মকর্তা দিতে পারেন নি। তবে কুড়িগ্রাম ও অন্য জেলায় কমপক্ষে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে উল্লেখ করেন তিনি বলেন, "মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে কয়েকদিনের মধ্যে পূর্নাঙ্গ তথ্য জানানো হবে।" ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন কমিশন ৮ এপ্রিলের মধ্যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে। ২৯ ডিসম্বেরের নির্বাচনে স্বতন্ত্র ও ৩৮টি রাজনৈতিক দলের ১৫৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে অন্তত ত্রিশ জন প্রার্থী রিটার্ন দাখিলে ব্যর্থ হয়েছেন কিংবা অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছেন। তাদের মধ্যে সবাই পরাজিত ও অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন