ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -অবসরপ্রাপ্ত জেলা জজ মো.আনিসুজ্জামানকে তিন বছরের জন্য সিকিউিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24