২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহানের ব্যক্তিগত সহকারী রওশন জেলহাজতে

দুর্নীতি মামলায় প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের ব্যক্তিগত সহকারী মোখলেছুর রহমান রওশনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

দিনাজপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি মামলায় প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের ব্যক্তিগত সহকারী মোখলেছুর রহমান রওশনকে জেলহাজতে পাঠানো হয়েছে। দিনাজপুর জেলা ও দায়রা জজ আব্দুস সালাম রোববার এ আদেশ দেন। দুপুর ১২ টার দিকে আদালতে হাজির হয়ে মোখলেছুর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে জজ আব্দুস সালাম আবেদন নামঞ্জুর করেন। এছাড়া ১৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবু তালেব সাংবাদিকদের জানান, এ বছরের ১৬ ফেব্র"য়ারি হাইকোর্ট থেকে মোখলেছুর রহমান আগাম জামিন পান। হাইকোর্ট তাকে আট সপ্তাহের মধ্যে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার নির্দেশ দেয়। এ সময় তাকে হয়রানি না করার জন্য দিনাজপুরের পুলিশ সুপারকেও নির্দেশ দেয় আদালত। গত বছর ১৮ ফেব্র"য়ারি দিনাজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. কামরুল আহসান বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মোখলেছুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মোখলেছুর রহমানের অবৈধভাবে ৪৮ লাখ ১৭ হাজার ৯শ' ২৯ টাকা সম্পদ অর্জন করেছেন। ওই বছর ২০ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মোখলেছুর রহমান রওশন শহরের দক্ষিণ বালুবাড়ী মহল্লার এসএম বদরুদ্দিন হায়দারের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.