ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক আখতার আহমেদ খানকে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে সরকার।
দুই বছরের এ নিয়োগ হবে চুক্তিভিত্তিক। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
আখতার আহমেদ খান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস, নিউ এজ, ডেইলি ইনডিপেন্ডেন্ট, ডেইলি অবজারভারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯০০ঘ.
bdnews24