মাদারীপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের কাওড়াকন্দি ফেরিঘাটে শনিবার ভোর থেকে সকাল ১১টা পযর্ন্ত তীব্র যানজট ছিল।
এ নৌপথের তিনটি ফেরি বিকল হয়ে পড়ায় এবং দুটি ফেরি অন্যত্র নিয়ে যাওয়ায় যানবাহন পারাপারে সময় লাগছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী মহাব্যবস্থাপক আশিকুর রহমান।
তিনি জানান, মাওয়া ঘাটে তিন কিলোমিটার এবং কাওড়াকান্দি ঘাটে দুই কিলোমিটার রাস্তাজুড়ে যানজট ছিল। তবে সকাল ১১টার পর যানজট স্বাভাবিক হয়ে আসে।
আশিকুর রহমান জানান, গত দু'দিনে মাওয়া-কাওড়াকান্দি নৌপথের রানীক্ষেত, থোবাল ও রানীগঞ্জ নামের তিনটি ফেরি বিকল হয়ে আছে। ফেরি সংকটের কারণে যানবাহন পারাপারে চাপ সৃষ্টি হয়েছে। স
bdnews24