ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধূলা দূষণকে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি আখ্যায়িত করে শনিবার এক বৈঠকে বলা হয়েছে, সরকার উদ্যোগ না নিলে ঢাকা এক সময় ধূলার নগরে পরিণত হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ধূলা দূষণ পর্ষদ এর উদ্যোগে 'মহানগরীতে ধূলা দূষণের ভয়াবহতা: কারণ ও করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয়।
বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, ছোট আকারের ধুলিকণা বায়ুতে ভেসে থেকে দূূষণ ঘটায়। বায়ুতে ভাসমান ধূলিকণার সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে সর্বোচ্চ ২০০ মাইক্রোগ্রাম বলে তারা উল্লেখ করেন।
বিশেষজ্ঞরা অসহনীয় ধূলা দূষণের কারণ উল্লেখ করতে গিয়ে রাস্তা ও আবাসিক এলাকায় ইট ভাঙার মেশিন ব্যবহার, ফুটপাতের ধূলা জমার অনুক ূল গঠন, রাস্তা খোঁড়া, বিশেষ করে রাজধানীর বাইরে থেকে আসা যানবাহনের চাকা ও শরীরে লেগে থাকা ধূলা ইত্যাদিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বৈঠকে ধূলা দূষণের ফলে শ্ব^াসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, চোখের নানা ধরণের রোগ, ব্রঙ্কাইটিসসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়।
বিশেষজ্ঞরা ধূলা দূষণ ঠেকাতে নিয়মিত রাস্তা পরিস্কার, পরিসেবা কাজের সময় রাস্তা খননে সৃষ্ট মাটি সম্পূর্ণ সরিয়ে ফেলা, দালান-কোঠা বা অন্য কোন অবকাঠামো তৈরির সময় নির্মাণ সামগ্রী রাস্তার ওপর বা পাশে খোলা জায়গায় না রাখা, অবকাঠামো ভাঙার যথাযথ নিয়ম অনুসরণ করা, ড্রেন থেকে তোলা আবর্জনা রাস্তার পাশে জমিয়ে না রাখাসহ বেশ কয়েকটি করণীয় চিহ্নিত করেন।
গোলটেবিলে উপস্থিত ছিলেন তেল গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শফিদুল্লাহ, প্রকৌশলী অধ্যাপক ড. শামসুল ওয়ারেস, শিক্ষাবিদ লতিফা আকন্দ, সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, ডা. মো. জিয়াউল করিম, বিডিডিএল গ্র"পের চেয়ারম্যান ও রিহ্যাবের ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল বিদ্যুৎ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ধূলা দূষণ পর্ষদ এর প্রতিনিধি মোহাম্মদ জাফর বেগ ও সৈয়দ ইমতিয়াজ আহমেদ শুভ। সঞ্চালনা করেন পবা'র চেয়ারম্যান আবু নাসের খান।
পবা-র উদ্যোগে স্থপতি অধ্যাপক ড. শামসুল ওয়ারেসকে প্রধান করে ধূলা দূষণ কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/
bdnews24