২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার আক্রান্ত সিনিয়র সহকারি সচিব নূর ইসলামের চিকিৎসায় সাহায্য প্রয়োজন

সিনিয়র সহকারি সচিব রাজশাহীর চারঘাটের সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. নূর ইসলাম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনিয়র সহকারি সচিব রাজশাহীর চারঘাটের সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. নূর ইসলাম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ত্রয়োদশ বিসিএস ফোরামের সদস্য এ সরকারি কর্মকর্তার চিকিৎসার জন্য প্রতি মাসে তিন-চার লাখ টাকা ব্যয় হচ্ছে বলে তার পরিবার জানিয়েছে। এ বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়ে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। ফোরামের সদস্য ও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ড. নূর ইসলামের জীবন বাঁচাতে সহৃদয় বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব শাখা অগ্রণী ব্যাংকে তার সঞ্চয়ী হিসাব নম্বর ১২২৭৮-১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১০৬ঘ.