২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে জলঢাকার সাবেক মেয়রের স্বামী গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রের স্বামী মেনহাজুর রহমানকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

নীলফামারী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি দেওয়ার নামে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রের স্বামী মেনহাজুর রহমানকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। জলঢাকা পৌর এলাকার জমির উদ্দিন সাবেক ভারপ্রাপ্ত মেয়র জোলমাতুন নূর ও মেনহাজুরের বিরুদ্ধে শনিবার মামলা করেন। জোলমাতুন নূর পলাতক রয়েছেন। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ রায় জানান, জলঢাকা পৌর এলাকার জমির উদ্দীনের করা মামলায় মেনহাজুরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় জমির অভিযোগ করেন, জোলমাতুন নুর ভারপ্রাপ্ত মেয়র থাকার সময় তিনি ও তার স্বামী মেনহাজুর রহমান বাদীসহ কয়েকজনের কাছ থেকে পৌরসভায় চাকরি দেওয়ার নামে চার লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। দীর্ঘদিন ধর্না দিয়ে তারা চাকরি পাননি। তাদের টাকাও ফেরত দেননি মেয়র ও তার স্বামী। এর মধ্যে জোলমাতুন নুর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। ওসি জানান, শনিবার বিকেলে নীলফামারী বিচার বিভাগীয় হাকিম আদালতে মেনহাজুর রহমান হাজির করার পর তার আইনজীবী অ্যাডভোকেট কাজী মাহবুবুর রহমান দুলু জামিন আবেদন জানান। শুনানি শেষে হাকিম মারুফ হোসেন আবেদন নামঞ্জুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.