২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৮০ মন জাটকা আটক, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট ও সদরের বিভিন্ন বাজার থেকে প্রায় ৮০ মন জাটকা আটক করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

মুন্সীগঞ্জ, এডিপ্রল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট ও সদরের বিভিন্ন বাজার থেকে প্রায় ৮০ মন জাটকা আটক করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাওয়া বাজার থেকে আবুল বাশার (৩৫), আবুল বাশার (৩৮), ইমান হোসেন (২৮), মো. আলমগীর মোল্লাকে (২৬) গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন। মাওয়াসহ বিভিন্ন বাজারে বিক্রির জন্য জাটকাগুলো আনার খবর পেয়ে মাওয়া বাজার সমিতি সভাপতি আব্দুল মতিন লোকজন নিয়ে জাটকা ভর্তি একটি ট্রলার আটক করে লৌহজং থানা ও র‌্যাবকে খবর দেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এসে জাটকাসহ চারজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন বলেন, মাওয়া ঘাট থেকে আটক জাটকাগুলো বাজার সমিতির সভাপতি আব্দুল মতিন ৩১ হাজার টাকায় কিনে নিয়ে স্থানীয় মাদ্রাসা ও গরীবদের মধ্যে বিলি করে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন বিশ্বাস, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সদর উপজেলার বিভিন্ন বাজার থেকে উদ্ধার করা জাটকাগুলো প্রশাসনের পক্ষ থেকেই গরীবদের মধ্যে বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.