২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা ও বরগুনায় কুপিয়ে দুজনকে হত্যা

মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালনগর গ্রামে বৃহস্পতিবার রাতে আনিসুর রহমান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালনগর গ্রামে বৃহস্পতিবার রাতে আনিসুর রহমান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বরগুনার আমতলী উপজেলার পূর্ব তারিকাটা গ্রামের খলিলুর রহমান গাজীকে (৩০) ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মাগুরা: সন্ত্রাসীরা আনিসুর রহমানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। চিকিৎসার জন্য ঢাকা আনার পথে রাত ১০টায় তার মৃত্যু হয়। তিনি গ্রামের সোলায়মান শেখের ছেলে। মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ বলেন, "আনিসের সঙ্গে একই গ্রামের সামাদ মোল্লার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী নাসরিন আক্তারের দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। এ নিয়ে দুূুূই পরিবারের মধ্যে বিরোধ ছিল।" তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টায় নাসরিনের বাড়িতে ডেকে নিয়ে কথাবার্তার এক পর্যায়ে রহমানকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। বরগুনা: নিহত খলিলের মা পারুল বেগম দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে তার ছেলেকে রাতের বেলায় ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি ছেলের আর্তচিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, হত্যাকারীরা তার ছেলেকে কুপিয়ে ডান পাটি বিচ্ছিন্ন করে ফেলেছে। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই খলিল মারা যায়। আমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, পারুল বেগম বাদী হয়ে সানু মৃধা, তৈয়ব আলী, আইউব আলী, আলতাফ হোসেন, ওয়ালিউল্লাহ, চান মিয়া, মজিদ খা, আবদুর রব গাজী, হিমু আকন ও বাদশার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কিউএইচ/এমএসবি/১৬৪৪ ঘ.