ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তিতাস গ্যাস ভবনে বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক সংগঠন দাবিকারী দুই সংগঠনের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
এ ঘটনার পর ওই ভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিতাস গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের (রেজি: নং ১৯৩৯) সভাপতি মো. মোতালেব হাওলাদার এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সংগঠনটি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত।
তিতাস গ্যাসের ঢাকার বাইরে কর্মরত কয়েকজন কর্মচারী বুধবার রাতে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুর সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার কারওরান বাজারের প্রধান কার্যালয়ে এসে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করেছিল বলে দাবি করে তারা বলেন, এজন্য বিষয়টি বুধবার রাতেই পুলিশকে জানানো হয়।
তারা বলেন, ঢাকার বাইরের কর্মচারীদের মধ্যে কয়েকজন নিজেদের শ্রমীক লীগের সদস্য বলে দাবি করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিতাস গ্যাস কার্যালয়ে এসে গোলযোগ সৃষ্টির চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এরপর তারা কার্যালয় থেকে বের হয়ে যায়। এ সময় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে তারা জানান।
তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (রেজি: নং ১১৯৩) সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন বলেন, তারা আওয়ামী লীগের সমর্থক।
এক সময় তাদের এই সংগঠনটি শ্রমীক লীগের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়ে তারা বলেন, গত ফেব্র"য়ারি মাসে তাদের বের করে দেওয়া হয়। জোট সরকারের সময় তারা সবচেয়ে নির্যাতিত হয়েছে। তাদের বিভিন্ন স্থানে বদলিও করা হয়।
তিনি জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে সিবিএ নির্বাচন দাবি করা হচ্ছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, এই দাবি নিয়ে তারা মহা-পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিতাস গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের কয়েকজন সদস্য তাদের বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে তাদের একজন আহত হয় বলে তিনি জানান।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিতাস গ্যাস ভবনে আওয়ামী লীগ সমর্থিত দু'টি গ্র"প রয়েছে। একটি গ্র"প বিএনপির কিছু লোককে তাদের দলে টেনে নিজেদের শক্তিশালী করেছে।
তিনি আরো বলেন, এছাড়া বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিভিন্ন স্থানে বদলি হওয়া একটি গ্র"প রয়েছে। তারা তিতাস ভবনে তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।
এই দু'টি গ্র"পের অধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দ্ব দেখা দেয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/এইচএ/০০২০ ঘ.
bdnews24