ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ ফেলে পালিয়েছে তাকে বহনকারী আরেক যুবক।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিএনজি অটোরিক্সায় করে গুলিবিদ্ধ এক যুবককে নিয়ে আসেন অপর এক যুবক। তাকে জরুরি বিভাগের ট্রলিতে নামিয়ে দিয়েই একই অটোরিক্সায় করে পালিয়ে যায় বহনকারী যুবক।
নিহতের পরনে রয়েছে নীল জিন্স, লাল-কালো ডোরাকাটা ফুলশার্ট। তার পীঠের ডান পাশে একটি গুলির ক্ষতচিহ্ন রয়েছে। ক্ষতের ওপর একটি ব্যাণ্ডেজ বাঁধা রয়েছে।
ধারণা করা হচ্ছে, ঢাকা মেডিকেলে আনার আগে অন্য কোথাও তার চিকিৎসা করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এইচএ/০০০৫ঘ.
bdnews24