২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও সাতক্ষীরায় আরও ১২ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময়ে বসত বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার অভিযোগে যশোরে আরও আট 'রাজাকারের' বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত মাসে যুদ্ধাপরাধের অভিযোগে আরেকটি মামলা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময়ে বসত বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার অভিযোগে যশোরে আরও আট 'রাজাকারের' বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত মাসে যুদ্ধাপরাধের অভিযোগে আরেকটি মামলা হয়েছিল। বৃহস্পতিবার সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা শফিয়ার রহমান যশোরের বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেন। বুধবার মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগ তিন 'রাজাকারকে' আসামি করে একই আদালতে আরেকটি মামলা করেন সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফয়জার হোসেনের বোন আবেদা খাতুন। সাতক্ষীরায়ও আরও চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার একজন ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: যশোর: মুক্তিযোদ্ধা শফিয়ার রহমান ও আবেদা খাতুনের করা মামলা দুটি আমলে নিয়ে বিচার বিভাগীয় হাকিম আব্দুস সবুর মিনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়ে সদর থানাকে নির্দেশ দিয়েছেন। শফিয়ার রহমানের মামলার আসামিরা হলেন- মাহিদিয়া গ্রামের আব্দুল মজিদ, মণ্ডলগাতি গ্রামের হায়দার আলী, পতেঙ্গালী গ্রামের নুর ইসলাম, বেনেবউ গ্রামের শাহাদাৎ হোসেন ও ধোপাখোলা গ্রামের নুর ইসলাম। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের ৪ আগস্ট মাহিদিয়া গ্রামের রাজাকার প্লাটুন কমান্ডার আব্দুল মজিদের নেতৃত্বে অপর আসামিরাসহ ১৫/২০ জন তার বাড়িতে হানা দেয়। তাকে হত্যার জন্য খোঁজাখুঁজি করে না পেয়ে লুটপাট করে ঘরে আগুন ধরিয়ে দেয় 'রাজাকাররা'। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে লুকিয়ে থেকে সবকিছুই প্রত্যক্ষ করেন। পতেঙ্গালী গ্রামের মুক্তিযোদ্ধা ফয়জার হোসেনকে হত্যার অভিযোগে তার বোন আবেদা খাতুনের করা মামলার আসামিরা হলেন- মনিরামপুর উপজেলার হরেরগাতী গ্রামের 'রাজাকার' রফিউদ্দিন শেখ ওরফে অন্টা, সিদ্দিকুর রহমান শেখ ও যশোর সদরে নরেন্দ্রপুর গ্রামের আব্দুল হাই। তিনি অভিযোগ করেন, একাত্তর সালের ২০ জুলাই সিদ্দিকুরের নেতৃত্বে আসামিরা ফয়জারকে আটকের পর বুকে গুলি চালিয়ে হত্যা করে। এ সময় ফাঁকা গুলি বর্ষণ করে তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা হয়েছে বলে আমি জানতে পেরেছি।" সাতক্ষীরা: মুক্তিযুদ্ধের সময় হত্যা ও নির্যাতনের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলা করেছেন উপজেলার সোনাবাড়িয়া গ্রামের কালু সরদারের ছেলে বাবর আলী। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করা হয়। হাকিম এম এ সাঈদ মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলারোয়া থানাকে নির্দেশ দেন। মামলার চার আসামি হলেন- উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আহম্মদ আলী, ব্রজব