ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত বৃহস্পতিবার শপথ নিয়েছেন।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তার খাস কামরায় শপথ বাক্য পাঠ করান। এ সময় পিএসসির চেয়ারম্যান ড. সা'দত হুসাইনসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৭ এপ্রিল রাষ্ট্রপতি জিল্লুর রহমান পিএসসি'র সদস্য হিসেবে হোসেন সেরনিয়াবাতকে নিয়োগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৮৪২ঘ.
bdnews24