২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ভাষাসৈনিক বেগম মনোয়ারা রহমান মারা গেছেন

রাজশাহীর ভাষাসৈনিক ও সমাজসেবক বেগম মনোয়ারা রহমান বুধবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মস্তিষ্কে রক্তরক্ষণজনিত রোগে মারা যান বলে তার ছোট ছেলে সফিউর রহমান জানান। তিনি জানান, রাত ১২ টার দিকে নিজ বাড়িতে তার মা মনোয়ারা রহমান মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

রাজশাহী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর ভাষাসৈনিক ও সমাজসেবক বেগম মনোয়ারা রহমান বুধবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মস্তিষ্কে রক্তরক্ষণজনিত রোগে মারা যান বলে তার ছোট ছেলে সফিউর রহমান জানান। তিনি জানান, রাত ১২ টার দিকে নিজ বাড়িতে তার মা মনোয়ারা রহমান মারা যান। মনোয়ারা রহমান বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর, উত্তরাঞ্চলে প্রগতিশীল রাজনীতির পুরোধা হিসেবে খ্যাত প্রয়াত এম আতাউর রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি সাত ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এর আগে বুধবার রাত পৌনে ১০টায় তার (বেগম মনোয়ারা রহমান) বড় মেয়ে মাহফুজা রহমান পুতুল হৃদরোগে মারা যান। সফিউর রহমান জানান, বৃহস্পতিবার বাদ জোহর রাজশাহীর শাহ মখদুম দরগা জামে মসজিদে জানাযা শেষে মনোয়ারা রহমানের লাশ নগরীর হেতেম খাঁ গোরস্তানে দাফন করা হয়। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, ভাষাসৈনিক আবুল হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. সৈয়দ সফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এক বিবৃতিতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৫ ঘ.