২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বাজেটে অজনপ্রিয় সিদ্ধান্ত নেবে না সরকার

প্রথম বাজেটে অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে ঝুঁকি নিতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক প্রত্রিকার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রথম বাজেটে অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে ঝুঁকি নিতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক প্রত্রিকার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন। সভায় গণমাধ্যমের শীর্ষ সংবাদ ব্যবস্থাপকরা বিশ্ব অর্থনীতির চলমান মন্দার বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে আগামী বাজেটে সামরিক বাজেট কমানোর পাশাপাশি প্রশাসনের অপ্রয়োজনীয় জনবল কমিয়ে সরকারের ব্যয় কমানোর পরামর্শ দেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, "সরকারের খরচ বা ব্যয় কমাতে প্রশাসনের আকার এই মূহুর্তে কমানো সম্ভব হবে না।" তবে সামরিক বাজেট কমানোর ব্যাপারে অর্থমন্ত্রী কোনো মন্তব্য করেননি। অর্থমন্ত্রী বলেন, আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটের আকার বড় হবে। বর্তমান প্রেক্ষাপটে বাজেটের আকার বড় করা ছাড়া উপায় নেই। নতুন বাজেট বড় করার কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেছেন, "নতুন বাজেটে চাহিদা অনেক বেশি হবে। বিশ্বমন্দার কারণে রপ্তানি খাতে নগদ আর্থিক সহায়তা দিতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে নানা ধরনের কর্মসূচি গ্রহন করা হবে।" এ সব বাড়তি খরচের কারণে নতুন বাজেটের আকার বড় হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, "এর আগে আমি যখন অর্থমন্ত্রী ছিলাম তখনকার বাজেটে সরকারের উন্নয়ন ব্যয় অর্থ্যাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২৭০০ কোটি টাকা। রাজস্ব ব্যয় ছিল ১৫০০ কোটি টাকা। আর এখন উন্নয়ন ব্যয়ের চেয়ে রাজস্ব ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে। আমাদের সে অবস্থায় ফিরে যাওয়ার উপায় নেই। সম্পদ বাড়ালেই শুধু চলবে না। রক্ষণাবেক্ষণের দিকটিও দেখতে হবে।" "এ কারণেই উন্নয়ন ও রাজস্ব বাজেট মিলিয়ে একটি বাজেট করার চিন্তভাবনা করছি আমরা (সরকার)"-জানান আবুল মুহিত। তিনি বলেন, নতুন বাজেটে বিদ্যুৎ খাতের পাশাপাশি কৃষি, কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দেয়া হবে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, "দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়ন ব্যয় বাড়াতে হবে। অর্থবছরের শুরু থেকেই যাতে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোদমে বাস্তবায়ন শুরু হয়- সে বিষয়টি নিশ্চিত করতে হবে।" তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম প্রশ্ন করেন, "মানুষকে সেবা না দিলে ট্যাক্স দেবে কেনা।" তিনি সংবাদপত্র শিল্পকে সেবা শিল্প উল্লেখ করে এ শিল্পের নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) মওকুফ করার সুপারিশ করেন। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, "আমরা (সরকার) রাজস্ব আদায়ের ক্ষেত্রে খুবই কষ্ট করি। কিন্তু সেই রাজস্ব খরচের ব্যাপারে ছেলে-খেলা করি। খরচ করার ব্যাপারে সরকারকে ভেবেচিন্তে খরচ করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান স