২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই 'আল-বদরের' বিরুদ্ধে মামলায়

মুক্তিযুদ্ধের সময় চাচাকে হত্যার অভিযোগে শেরপুরে দুই 'আল-বদরের' বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন নকলা উপজেলার বাজারদি গ্রামের মো. সৈয়দ আলম মঞ্জু। হাকিম পলাশ চন্দ্র রায় মামলাটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নকলা থানাকে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

শেরপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় চাচাকে হত্যার অভিযোগে শেরপুরে দুই 'আল-বদরের' বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন নকলা উপজেলার বাজারদি গ্রামের মো. সৈয়দ আলম মঞ্জু। হাকিম পলাশ চন্দ্র রায় মামলাটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নকলা থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- উপজেলার ইশিবপুর গ্রামের মো. আনিসুজ্জামান ফারুক ও শেরপুর সদরের মো. মজিবুর রহমান। এরা দুজন স্বাধীনতা যুদ্ধের সময় আল-বদর বাহিনীর সদস্য ছিলেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন বলে সৈয়দ আলম এজাহারে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের ২৭ আগস্ট তার চাচা মো. শাজহান বাড়ি থেকে নকলা বাজারে এলে আল-বদর বাহিনীর সদস্যরা তাকে নকলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে লাশ স্থানীয় সুবর্ণখালী ব্রিজের পাশে খালের পানিতে ফেলে দেয়। দুদনি পর শজাহানের লাশ উদ্ধার করে স্থানীয়রা দাফন করে। বাদীর পক্ষে মামলাটি করেন অ্যাডভোকেট জিন্নত আলী, মো. মোকলেছুর রহমান আকন্দ, আব্দুর রহিম বাদল প্রমুখ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফসিহুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের হাতে আদালতের আদেশের কাগজপত্র এখনও পৌঁছায়নি। কাগজপত্র পাওয়ার পর আদালতের নির্দেশ মতই আমরা কাজ করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৯ ঘ.