চট্টগ্রাম, এপ্রিল ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নগরীর জিইসি'র মোড় এলাকায় বুধবার সকালে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ৬ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
জনতার সহায়তায় পুলিশ একটি এলজিসহ দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হচ্ছে সালাউদ্দিন ইমন ও আবদুর রহিম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলালিংকের কর্মকর্তা আরিফুল আলম জিইসি মোড়ের এইচএসবিসি ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে রিকশায় করে পূর্ব নাসিরাবাদের অফিসে যাচ্ছিলেন। স্যানমার ওশান সিটির সামনে পৌঁছতেই সিএনজি অটোরিকশায় চড়া ৪ ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা দা দিয়ে আরিফুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উদয়ন বড়
bdnews24