ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের মাঠ পর্যায়ের বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।
এর মধ্যে রয়েছে মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা।
একইদিন ২৩ টি জেলার প্রশাসককে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়।
কুমিল্লার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হুমায়ুন কবীর খন্দকার ও সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুকুর আলীকে কক্সবাজার, ঝিনাইদহের কোর্ট-চাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ চন্দ্র মহোত্তমকে মাদারীপুর, পঞ্চগড়ের এডিসি এবিএম শরীফ উদ্দিনকে নাটোর, মানিকগঞ্জের হরিরামপুরের ইউএনও কামরুল হাসানকে মাগুরা, শেরপুর সদরের ইউএনও এএফএম হায়াতউল্লাহকে ভোলা, চাঁদপুরের মতলবের ইউএনও আলতাফ হোসেন চৌধুরীকে ফেনী, জামালপুরের মাদারগঞ্জের ইউএনও মোহাম্মদ নূরুজ্জামানকে কিশোরগঞ্জ, পাবনা সদরের ইউএনও হাবিবুর রহমানকে বরগুনা, মুন্সীগঞ্জের গজারিয়ার ইউএনও রুহুল আমীনকে পিরোজপুর এবং চাঁপাই-নবাবগঞ্জের গোমস্তাপুরের ইউএনও নজরুল ইসলামকে পঞ্চগড়ের এডিসি নিয়োগ করা হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জের ইউএনও নুরুল আলমকে শেরপুর, চাঁপাই-নবাবগঞ্জের এডিসি সুবল বোস মনিকে রাজশাহী, পাবনার এডিসি মোহাম্মদ শাহজাহানকে চাঁপাই-নবাবগঞ্জ এবং কুড়িগ্রামের রাজারহাটের ইউএনও রুহুল আমীন খানকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
রাজশাহীর এডিসি ড. জাহাঙ্গীর আলমকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব এবং শেরপুরের এডিসি এনামুল কাদের খানকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়রের একান্ত সচিব নিয়োগের জন্য প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এমএইচ সালাউদ্দিনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিদপ্তরের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাকে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।
এনএসআই'র উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা মেজর আফজাল তারেককে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সেনা কর্মকর্তা মেজর শেখ মনিরুজ্জামানকে ওই পদে নিয়োগ করা হয়েছে।
বিআরটিসি'র উপ-মহাব্যবস্থাপক মোস্তাকিম বিল্লাহ ফারুকীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা কর্নেল সাইফুল ইসলাম ও জরিপ অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত লে. কর্ণেল আহমেদুল কবীরকে প্রত্যাহার করে আগের কর্মস্থলে ফেরত পাঠাতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সেনা কর্মকর্তা লে. কর্নেল মাহমুদ উন নবীকে জরিপ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
আনসার ও ভিডিপি অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা কর্নেল ওবাইদুল হককে আগের কর্মস্থলে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সেনা কর্মকর্তা কর্নেল মাহমুদ উল আলমকে ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেরিন একাডেমীর ইনস্ট্রাক্টর (নেভিগেশন) পদে প্রেষণে নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তা লে. এলএএনএম সামাদ আল ইমরানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে তার আগের পদে ফেরত পাঠানো হয়েছে। নৌ-বাহিনীর কর্মকর্তা লে. এম আশরাফুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২২৭ঘ.
bdnews24