২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের আট সরকারি কার্যালয়ে ফাইলপত্র তছনছ

জামালপুরের মাদারগঞ্জে সরকারি আটটি কার্যালয়ের তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করেছে দুষ্কৃতিকারীরা। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুজ্জামান বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাচন কার্যালয়, ভূমি, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, খাদ্য, মৎস্য, সমবায় ও পৌরসভা কার্যালয়ের দরজার তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

জামাল, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মাদারগঞ্জে সরকারি আটটি কার্যালয়ের তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করেছে দুষ্কৃতিকারীরা। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুজ্জামান বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাচন কার্যালয়, ভূমি, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, খাদ্য, মৎস্য, সমবায় ও পৌরসভা কার্যালয়ের দরজার তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করা হয়। জরুরি কোন ফাইলপত্র খোয়া গেছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়ে তিনি বলেন, পুলিশকে খবর দেয়া হয়েছে। তিনি জানান, উপজেলা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত এসব কার্যালয়ে নৈশ প্রহরী না থাকায় এই ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/১৮১০ ঘ.