২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনানিবাসের বাড়ি হারাচ্ছেন খালেদা

বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের ৬নং শহীদ মইনুল সড়কের বাড়ির লিজ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে নিহত সেনা শাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের বিধবা স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে নামমাত্র মূল্যে দেওয়া দুই দশমিক সাত সাত একরের বাড়িটির লিজ বাতিলের সিদ্ধান্ত হয়।(বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 09:34 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের ৬নং শহীদ মইনুল সড়কের বাড়ির লিজ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে নিহত সেনা শাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের বিধবা স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে নামমাত্র মূল্যে দেওয়া দুই দশমিক সাত সাত একরের বাড়িটির লিজ বাতিলের সিদ্ধান্ত হয়।(বিস্তারিত আসছে) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এতথ্য জানান। ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দিন আগে সংসদে এ বিষয়ে খালেদা জিয়ার দুইটি বাড়ি বরাদ্দের বিষয়ে আওয়ামী লীগের সাংসদ আব্দুল মতিন খসরুর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ করেন। ওই দিন প্রধানমন্ত্রী আরো বলেন, এই জায়গাটা ছেড়ে দিলে ওখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/১৫৫০ ঘ.