২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে চার

মির্জাপুর বাস স্ট্যান্ড এলাকায় বুধবার সকালে এক সড়ক দুঘটনায় ৪ জন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 06:45 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

টাঙ্গাইল, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জাপুর বাস স্ট্যান্ড এলাকায় বুধবার সকালে এক সড়ক দুঘটনায় ৪ জন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার গনেশ (৪৫), বাসের হেলপার সদর উপজেলার কাগমারার আসলাম (২৭), বাসাইলের দেউলী গ্রামের রোস্তম আলী (৫২) ও কালিয়াকৈরের অর্জুন (৪৫)। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী ঝটিকা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৭টার দিকে মির্জাপুর বাসস্ট্যান্ডে পৌছালে পিছন দিক থেকে অপর একটি ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও গনেশ মারা যায়। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর বাকি দুই জন নিহত হয়। কুমুদিনী হাসপাতালে ভর্তি আহত বাসযাত্রী আব্দর রহিম জানান, ট্রাক চালকের অসর্তকতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৪৫৫ ঘ.