২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সোমবার ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

চাঁদপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সোমবার ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। মঙ্গলাবার সকালে এসব কারেন্ট জাল চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আনওয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল, বিকেল ও রাতে কোস্টগার্ড সদস্যরা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় বিভিন্ন নৌ-যান থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.