পুটয়াখালী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাওনা ফেরত ও স্বাধীনভাবে কাজ করার দাবিতে পটুয়াখালীতে যুব কর্মসংস্থান- যুবক এর বিনিয়োগকারী ও কর্মীরা মঙ্গলবার সকালে মানববন্ধন করেছেন।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের সোনালী ব্যাংক প্রিন্সিপ্যাল অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে যোগ দেন যুবক'র শত শত কর্মী এবং বিনিয়োগকারী। তারা বিনিয়োগ ও সম্পদ ফিরে পাওয়ার নিশ্চয়তা দাবি করেন।
পটুয়াখালীতে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যুবক কাজকর্ম গুটিয়ে নিয়েছে বলে তারা অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫১৪ ঘ.
bdnews24