২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ ঘিরে জোর নিরাপত্তা

পহেলা বৈশাখের অনুষ্ঠানে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য শুধু ঢাকাতেই ওইদিন র‌্যাব ও পুলিশের ৮ হাজারেরও বেশি সদস্য নিয়োগ করা হবে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখের অনুষ্ঠানে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য শুধু ঢাকাতেই ওইদিন র‌্যাব ও পুলিশের ৮ হাজারেরও বেশি সদস্য নিয়োগ করা হবে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সাংবাদিকদের বলেন, "পহেলা বৈশাখের দিন রমনা, ধানমন্ডি ও রবীন্দ্র সরোবরসহ রাজধানীতে ১৭ টি তল্লাসি চৌকি স্থাপন করা হবে। এছাড়া ৩৭ টি পিকেট টিম, এবং পর্যাপ্ত আর্চ ওয়ে বাসানো হবে। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রার জন্য পুলিশের ৮ টি মোবাইল টিম কাজ করবে। এদিন ঢাকায় পুলিশের ৫ হাজার ২'শ ৫৬ জন এবং র‌্যাবের ৩ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। ঢাকার বাইরের বিভিন্ন জেলায় নিয়োজিত থাকবে র‌্যাবের আরও ৩ হাজার সদস্য। প্রতিমন্ত্রী বলেন, "রমনা বটমূলের প্রবেশ এবং বের হওয়ার পথগুলোতে ৩২ টি সিটি টিভি স্থাপন করা হবে। র‌্যাবের বোম স্কোয়াড, ডট স্কোয়াডসহ রিজার্ভ ফোর্সের টহল জোড়দার করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, ওই দিন যানজট, পানীয় জল ও টয়লেটের সমস্যার সমাধানের জন্যও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও ছোট ছোট ছেলে-মেয়েরা হারিয়ে গেলে যাতে সহজেই তাদেরকে খুঁজে পাওয়া যায় এজন্য পুলিশের টিম তৎপর থাকবে। অন্যদিকে হকারদের বসার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, অতিরিক্ত আইজি, ডিএমপি কমিশনার, ব্যারের মহাপরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৪৪৯ ঘ.