২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সংসদে প্রস্তাব পাস

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য সংসদে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। সংসদের সোমবারের অধিবেশনে এই প্রস্তাব পাস করা হয়। ১৪৭ বিধিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মঈনুদ্দিন খান বাদলের উত্থাপিত এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ পৃথক একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য সংসদে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। সংসদের সোমবারের অধিবেশনে এই প্রস্তাব পাস করা হয়। ১৪৭ বিধিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মঈনুদ্দিন খান বাদলের উত্থাপিত এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ পৃথক একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। এতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই প্রস্তাবটি জাতিসংঘ সচিবালয়ে পাঠানের প্রস্তাব দেন। পরে এটি নিয়ে সাংসদরা আলোচনা করেন। মঈনুদ্দিন খান বাদল তার নোটিশে বলেন, "বিশ্বের ২৫ কোটি মানুষ বাংলায় কথা বলেন। এটি বিশ্বের পঞ্চম মাতৃভাষা। ভাষার জন্য বাঙালির লড়াই-সংগ্রামের স্বীকৃতি হিসাবে ইতিমধ্যেই জাতিসংঘ ২১ ফেব্র"য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দিয়েছে। লন্ডন কেন্দ্রিক বাঙালিরা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করছেন। তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ২৫ জন সদস্য।" আবদুর রাজ্জাক বলেন, "জাতিসংঘে যে ছয়টি ভাষা ব্যবহার করা হয় তার মধ্যে দুটি ছাড়া বাকি চারটি ভাষাতে বাংলার তুলনায় অনেক কমসংখ্যক মানুষ কথা বলে।" তোফায়েল আহমেদ বলেন, "সবাই মিলে বাংলাকে জাতিসংঘের সপ্তম ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।" সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "বাংলা রাজদরবারের ভাষা নয়। এটা সাধারণ মানুষের ভাষা। সেদিন দূরে নয় যেদিন জাতিসংঘে এদেশের মানুষ বাংলায় বক্তৃতা দেবে।" এই প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ, বিএনপির জয়নুল আবদীন ফারুক, জেড আই এম মোস্তফা আলী ও স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এএল/এসকে/২২৪৯ঘ.