২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙলবাধ বাজারে রোববার রাতে এক অগ্নিকাণ্ডে ১৭ টি দোকান পুড়ে গেছে। বাজারের ব্যবসায়ী আবদুল আলিম জানান, রোববার ছিল সাপ্তাহিক হাটের দিন। হাট শেষে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে সবাই দৌড়ে বাজারে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঝিনাইদহ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙলবাধ বাজারে রোববার রাতে এক অগ্নিকাণ্ডে ১৭ টি দোকান পুড়ে গেছে। বাজারের ব্যবসায়ী আবদুল আলিম জানান, রোববার ছিল সাপ্তাহিক হাটের দিন। হাট শেষে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে সবাই দৌড়ে বাজারে আসে। আগুন কুদ্দুস মোল্যা, শরিফুল ইসলাম, আরজু মিয়া, বিশ্বজিৎ কুন্ডু, আইয়ুব আলী, রেজাউল করিম, আব্দুর রশিদ, গোলাম মোস্তফাসহ অন্যদের দোকানে ছড়িয়ে পড়ে। শৈলকুপা ফায়ার ব্রিগেড স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরৎ চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে তারা রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৈৗঁছে এবং ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে। মাগুরা থেকেও ফায়ার ব্রিগেডের গাড়ি আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/জিএনএ/১৩৫৯ ঘ.