২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেমব্রিজের বাংলাদেশী শিক্ষক মোজাহারুল ইসলাম মারা গেছেন

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষক ড. মো. মোজাহারুল ইসলাম মারা গেছেন। মোজাহারুল ইসলামের ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. মাজাহারুল হান্নান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তার ভাই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষক ড. মো. মোজাহারুল ইসলাম মারা গেছেন। মোজাহারুল ইসলামের ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. মাজাহারুল হান্নান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তার ভাই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬। মাজাহারুল হান্নান জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। খুলনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। খুলনা শহরের মরহুম শাহ মোহাম্মদের পুত্র মোজাহারুল ইসলাম ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে মাস্টার্স ও ১৯৬৬ সালে যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি লন্ডনে কুইন মেরী কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/০০১০ ঘ.