২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনানিবাসের বাড়িটি নিয়ে সরকার ষড়যন্ত্র করছে : মোশাররফ

পিলখানা হত্যাযজ্ঞের তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতে সেনানিবাসে জিয়ার স্মৃতি বিজড়িত বাড়িটি নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতে সেনানিবাসে জিয়ার স্মৃতি বিজড়িত বাড়িটি নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। (বিস্তারিত আসছে) শনিবার বিএনপির উদ্যোগে আয়োজিতএক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে ওই বাড়িটি সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দাও জানান খন্দকার মোশাররফ । গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য খালেদা জিয়াকে অনুরোধ জানান। বিকালে মুক্তাঙ্গনে বিএনপির উদ্যোগে 'সংসদে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে' এ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিলও বের করে তারা। সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,''ওই বাসাটি জিয়ার স্মৃতিরক্ষায় জাতীয় সংসদের সিদ্ধান্তে সেনানিবাসের আইন মেনে বরাদ্দ দেওয়া হয় খালেদা জিয়াকে। এই বাড়িতে তিনি তার পরিবারসহ থাকেন। তাকে বাসাটি ছেড়ে দেওয়ার যে অনুরোধ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তা দেশের জনগণ মেনে নেবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৭ঘ.