২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সংঘর্ষ: বহিরাগতসহ ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে সংঘর্ষের ঘটনায় দুই বহিরাগতসহ ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

সাভার, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে সংঘর্ষের ঘটনায় দুই বহিরাগতসহ ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আটক পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে সাতদিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠিয়েছে সাভার থানা পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোরে ছাত্রলীগের দু'গ্র"পে'র সংঘর্ষে অন্তত আহত হন। সংঘর্ষের পর হল তল্লাশি এবং ওই পাঁচজনকে আটক করা হয়। এর আগে কয়েক দফা সংঘর্ষের জের ধরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। সাভার থানার উপ-পরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার মধ্যরাতে মীর মশাররফ হোসেন হলের ছাত্র বাংলা বিভাগের ওমর খান (তন্ময় খান) বাদী হয়ে সাভার থানায় মামলাটি (নং-১৮) করেন। মামলায় দুই বহিরাগত এবং ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৩৩তম ব্যাচের মিজান হোসেন (২২), শাহীন (২৫), একই ব্যাচের পরিসংখ্যান বিভাগের জাকির হোসেন (২৪), অর্থনীতি বিভাগের সাহেদ (২৪), হানিফ (২৪), চঞ্চল (২৪), অর্থনীতি বিভাগের ৩৪তম ব্যাচের শাহীন (২৩), শফিকুর রহমান সজীব (২৩), সরকার ও রাজনীতি বিভাগের ৩৬তম ব্যাচের আব্দুর রহিম জেমস (২১), খান মো. আবু সাঈদ সাহের (২৩), একই ব্যাচের ইতিহাস বিভাগের আরিফ ইকবাল হোসেন তোফা (২১), ভূগোল ও পরিবেশ বিভাগের একেএম সাইফুল সিদ্দিক শাওন (২১), ইতিহাস বিভাগের অলিউর রহমান (২১), আলো (২২), পরিসংখ্যান বিভাগের ৩৫তম ব্যাচের নিয়াজ (২২), একই ব্যাচের ইতিহাস বিভাগের টিটু (২২), উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মুকিত (২২), ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের সাজিদুর রহমান সাজিদ (২১)। বহিরাগত দুই আসামি হলেন- সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়া মহল্লার সাইদুল ভাণ্ডারী (২৫) এবং ব্যাংক টাউন এলাকার সবুর আলীর ছেলে সুমন (২৭)। এদের মধ্যে আরিফ ইকবাল হোসেন (তোফা), সাজিদুর রহমান সাজিদ, একেএম সাইফুল সিদ্দিক (শাওন), খান মো. আবু সাঈদকে (সাহের) আগেই গ্রেপ্তার করা হয়েছে। এসআই ফারুক জানান, মামলায় নগদ এক লাখ টাকা, দুই লাখ মূল্যের ৭০/৮০টি মোবাইল ফোনসেট লূট এবং হলের এক লাখ টাকা সমপরিমাণের ক্ষতির অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। অনেকেই আত্মগোপন করেছেন। এদিকে, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে এসআই ফারুক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.