২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন: এরশাদের সমালোচনায় আইনমন্ত্রী

দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন করায় সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের সমালোচনা করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ''একজন জেনারেল সংবিধানে ধর্মকে যেভাবে ব্যবহার করেছেন, তা দুঃখজনক।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন করায় সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের সমালোচনা করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ''একজন জেনারেল সংবিধানে ধর্মকে যেভাবে ব্যবহার করেছেন, তা দুঃখজনক।'' এরশাদ ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, ''আশির দশকে এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে সংযোগ করে সংশোধনী আনেন। এটা '৭২ সালের সংবিধানের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।'' সরকার এ বিষয়ে সংশোধনী আনবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''এ সরকারের বয়স আড়াই মাস হয়েছে মাত্র। এখনই কিছু মন্তব্য করছি না। দেখুন-ওয়েট অ্যান্ড সি।'' আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলতি মাস থেকেই শুরু হবে। এর আগে বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে 'বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০০৯' শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষাবিদদের আহবান জানান আইনমন্ত্রী। তিনি বলেন,'' মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। যুদ্ধে যেসব রাজনৈতিক দলের নেতারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে লুণ্ঠন, অগ্নিসংযোগ, বুদ্ধিজীবী হত্যাসহ নানাবিধ মানবতাবিরোধী কাজ করেছে, তাদের ইতিহাসও তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসে ওইসব থাকলে আজ স্বাধীনতাবিরোধী সেইসব যুদ্ধাপরাধীরা বড় বড় গলায় কথা বলতে পারতো না। '' মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সময়োপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, ''মাদ্রাসা শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষা দিয়ে সনদ প্রদানের ব্যবস্থা করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এই জনগোষ্ঠিকে উন্নয়ন কর্মকাণ্ডের বাইরে রাখা সঠিক হবে না।'' মাদ্রাসার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলেও জানান তিনি। আইনমন্ত্রী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও অসা